বলিউডে আবারো করোনা হানা, হাসপাতালে ভর্তি হলেন তামান্না ভাটিয়া - Shera TV বলিউডে আবারো করোনা হানা, হাসপাতালে ভর্তি হলেন তামান্না ভাটিয়া - Shera TV

বলিউডে আবারো করোনা হানা, হাসপাতালে ভর্তি হলেন তামান্না ভাটিয়া

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
বলিউডে আবারো করোনা হানা। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। রোববার (৪ সেপ্টেম্বর) সূত্রের বরাতে এ খবর প্রকাশ করেছে আনন্দবাজার অনলাইন।

খবরে বলা হয়েছে, দিন কয়েক আগে একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য হায়দ্রাবাদ গিয়েছিলেন তামান্না। সেখানে কয়েক দিন শুটিং করার পর সেখানেই তার করোনার উপসর্গ দেখা দেয়। এরপর পরীক্ষা করান তিনি। রিপোর্ট পজিটিভ আসে। আপাতত বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আপাতত স্থিতিশীল। প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

মাস খানেক আগে তামান্নার বাবা এবং মা করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে কথা নিজেই টুইটে জানিয়েছিলেন তিনি। তখন অবশ্য তামান্নার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

মূলত দক্ষিণী ছবি দিয়ে কেরিয়ার শুরু করলেও বলিউডেও বেশ ভালই জায়গা করে নিয়েছেন তামান্না। অভিনয় করেছেন সাড়া জাগানো ছবি ‘বাহুবলী’তেও।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360