মা হচ্ছেন পূজা ব্যানার্জি - Shera TV মা হচ্ছেন পূজা ব্যানার্জি - Shera TV

মা হচ্ছেন পূজা ব্যানার্জি

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

ওপার বাংলার অভিনেত্রী পূজা ব্যানার্জি মা হতে চলেছেন। সম্প্রতি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই বেবি বাম্পের ফটোশুটের ছবি প্রকাশ করেন। আর তাতেই নেটাগরিকরা তাকে শুভেচ্ছার বার্তা জানাচ্ছেন।

অনেকদিন ধরে অভিনয়ে দেখা না গেলেও করোনার সময়ে লকডাউনেই রেজিস্ট্রি করে বিয়ে সেরে নেন অভিনেত্রী পূজা। তার স্বামী কুণাল ভর্মা।

গেল মার্চেই অনেকটা চুপিসারেই তার গলায় বিয়ের মালা দিয়েছেন পূজা। বিয়ের আনুষ্ঠানিকতার জন্য যে খরচ হওয়ার কথা ছিলো সেই অর্থ করোনায় বিভিন্ন অসহায় মানুষদের সহায়তায় বিলিয়ে দিয়েছিলেন।

এবার এলো সুখবর। বিয়ের ছয় মাস শেষ হতে না হতেই মা হওয়ার খবর জানালেন পূজা। কুণাল ও পূজা জানিয়েছিলেন, লকডাউনের পর তারা রিসেপশনের অনুষ্ঠান করবেন।

তবে তার আগেই তারা সন্তানের সুখবর পেলেন। কোনো লুকোচুরিতে না গিয়ে বেশ ঢাকঢোল পিটিয়ে নিজেই অন্তঃসত্ত্বা অবস্থার ছবি প্রকাশ করেছেন বাঙালি অভিনেত্রী পূজা। স্বামীকে নিয়ে গর্ভবতী পূজা ফটোশুটও করেছেন। সেইসব ছবি প্রকাশ করেই নিজের অনাগত সন্তানের জন্য সবার ভালোবাসা ও আশির্বাদ চেয়েছেন তিনি।

পূজার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাদের শুভেচ্ছা জানাতে শুরু করেন তারকাসহ নেটাগরিকরা।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360