৯ ক্যাটাগরীতে ভারতীয় ভিসা চালু - Shera TV ৯ ক্যাটাগরীতে ভারতীয় ভিসা চালু - Shera TV

৯ ক্যাটাগরীতে ভারতীয় ভিসা চালু

সেরা নিউজ ডেস্ক:

বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা আবেদন পরিষেবা পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তারা।
বর্তমানে অনুমোদিত ভিসা বিভাগগুলো হলো-চিকিৎসা, ব্যবসায়, চাকরি, এন্ট্রি, সাংবাদিক, কূটনীতিক, কর্মকর্তা, জাতিসংঘের কর্মকর্তা এবং জাতিসংঘের কূটনীতিক। শিগগিরই ভিসার অন্যান্য বিভাগগুলো পুনরায় আবার চালু করা হবে বলে জানিয়েছে হাইকমিশন।

এর আগে, গত ১২ মার্চ মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সব দেশের নাগরিকদের ভিসা দেয়া স্থগিত ঘোষণা করে ভারত।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360