মনোনয়ন না পেয়ে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন সোহেল রানা - Shera TV মনোনয়ন না পেয়ে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন সোহেল রানা - Shera TV

মনোনয়ন না পেয়ে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন সোহেল রানা

সেরা নিউজ ডেস্ক:

জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা। ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বলে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন তিনি।

সিনিয়র নেতাদের যথাযথ সম্মান না দেওয়া, তৃণমূলের কর্মীদের অবমূল্যায়নের অভিযোগ করেছেন সোহেল রানা।

যদিও তার এই পদত্যাগ নিয়ে ভিন্ন কথা শোনা যাচ্ছে, বিশেষ করে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন ঘিরে। তিনি উপ-নির্বাচনে অংশ নিতে চেয়েছিলাম, তাকে পার্টির কয়েকজন নেতাও নানাভাবে উদ্বুদ্ধ করেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ হোন।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360