৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ষাটোর্দ্ধ দুই বৃদ্ধ গ্রেফতার - Shera TV ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ষাটোর্দ্ধ দুই বৃদ্ধ গ্রেফতার - Shera TV

৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ষাটোর্দ্ধ দুই বৃদ্ধ গ্রেফতার

সেরা নিউজ ডেস্ক:

গোপালগঞ্জের মুকসুদপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে দুই বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ওই দুই বৃদ্ধকে গ্রেফতার করে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার চন্ডিবরদী গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- মুকসুদপুর উপজেলার চন্ডিবরদী গ্রামের মৃত. নাজির শেখের ছেলে জাফর শেখ (৬২) ও খুলনা জেলার ডুমুরিয়া গ্রামের মৃত. এজাহার শেখের ছেলে লুৎফর শেখ (৬০)।

মুকসুদপুর থানার ইন্সপেক্টর আমিনুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচ বছরের ওই শিশুকে লুৎফর শেখ ও জাফর শেখ ফুঁসলিয়ে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই শিশুটি দৌড়ে গিয়ে তার মায়ের কাছে বিষয়টি বলে। পরে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ আজ সকালে অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360