প্রশ্নবাণে জর্জরিত ট্রাম্প, আলোচনায় উপস্থাপক - Shera TV প্রশ্নবাণে জর্জরিত ট্রাম্প, আলোচনায় উপস্থাপক - Shera TV

প্রশ্নবাণে জর্জরিত ট্রাম্প, আলোচনায় উপস্থাপক

সেরা নিউজ ডেস্ক:
প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সংবাদমাধ্যম এনবিসির অনুষ্ঠানে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাপ্রসল্ড ট্রাম্প। তবে প্রশ্ন করে চাপে ফেলে আলোচনায় উঠে এসেছেন অনুষ্ঠানের সঞ্চালক সাভানাহ গুথ্রি। বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে ট্রাম্পকে কার্যত চেপে ধরেছিলেন সাভানাহ। ট্রাম্পের ঋণ, করোনা মোকাবেলায় নেয়া পদক্ষেপ এবং ডানপন্থী ষড়যন্ত্র নিয়ে একেরপর এক প্রশ্নবান ছুঁড়ে মারেন তিনি। স্পষ্টভাবেই তখন ট্রাম্পকে অস্বস্তিতে পড়তে দেখা যায়। অনুষ্ঠান শেষ হওয়ার এক ঘন্টারও কম সময়ের মধ্যে ট্রাম্পের প্রচারণা শিবির থেকে সাভানাহকে আক্রমণ করে পোস্ট দেয়া হয়। এতে দাবি করা হয়, তিনি জো বাইডেনের পক্ষ থেকে অনুষ্ঠান সঞ্চালনা করতে এসেছেন। গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্পের প্রচারণা শিবির থেকে সাভানাহর আক্রমণের মুখে পড়াই প্রমাণ করে অনুষ্ঠানটি তার জন্য কতবড় দুঃস্বপ্নের মতো ছিল।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360