বদলে গেল মেসেঞ্জার - Shera TV বদলে গেল মেসেঞ্জার - Shera TV

বদলে গেল মেসেঞ্জার

সেরা টেক ডেস্ক:

নতুন রূপে আত্মপ্রকাশ করল সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের আরও নতুন অভিজ্ঞতা দিতে বেশ কিছু ফিচার যুক্ত হল ফেসবুক মেসেঞ্জারে। সঙ্গে পাল্টে গেল লোগোও।

সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকে মেসেঞ্জারের যে নতুন লোগোটি প্রকাশিত হয়েছে, সেটি আর আগের মতো কেবল নীল রঙয়ের নয়, তাতে কিছুটা গোলাপি রঙও রয়েছে। শুধু নতুন লোগো নয়, আসতে চলেছে আরও নতুন থিম এবং ফিচারও।

একটি ব্লগপোস্টে মেসেঞ্জারের ভাইস প্রেসিডেন্ট স্ট্যান চাডনোভস্কি জানিয়েছেন, কাছের মানুষের আরো কাছে যাওয়ার জন্য আমাদের নতুন লোগো। যা মেসেজিং জগতের ভবিষ্যতকে প্রতিফলিত করছে। এই নতুন রঙে যেমন ফুটে উঠছে আনন্দ, তেমনই আবার রয়েছে মানুষের সঙ্গে জুড়ে থাকার একটা আভাস।

জানা গেছে, আসলে ফেসবুক মেসেঞ্জার আর ইনস্টাগ্রামের চ্যাট পদ্ধতিকে এক সঙ্গে জুড়ে দেওয়ার জন্যই মেসেঞ্জারের এই নতুন লোগো। ইতোমধ্যে বেশ কিছু ফোনে মেসেঞ্জারে নতুন কিছু ফিচারও এসে গেছে। এছাড়া যুক্ত হবে লাভ অ্যান্ড টাই-ডাই নামে বিশেষ এক ভালবাসার থিমও। সঙ্গে থাকছে সেলফি স্টিকার। যুক্ত করা হয়েছে ভ্যানিশ মোডও। স্ন্যাপচ্যাট আর ইনস্টাগ্রামে যে সুবিধা পাওয়া যায়, সেটা এবার ফেসবুক মেসেঞ্জারেও পাবেন ব্যবহারকারীরা। অর্থাৎ এই মোড অন করা থাকলে, ব্যবহারকারীর পাঠানো কোনও ছবি তিনি চ্যাট থেকে বেরিয়ে গেলে কিংবা উল্টোদিকে থাকা ব্যক্তির দেখা হয়ে গেলে মুছে যাবে।

ইন্সটাগ্রামের সঙ্গে মার্জারের কারণেই এভাবে মেসেঞ্জারকে সাজানোর পরিকল্পনা করছে মার্ক জুকারবার্গ।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360