অপেক্ষায় মাহি - Shera TV অপেক্ষায় মাহি - Shera TV

অপেক্ষায় মাহি

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
দু’দিন আগেই জন্মদিন গেছে জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির। এবারের জন্মদিনটি বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে কাটিয়েছেন তিনি। জন্মদিনে বর অপু তার সঙ্গে ছিলেন না। যদিও মাহির জন্য উপহার পাঠাতে ভুলেননি তিনি। এদিকে মাহি এরইমধ্যে ‘নবাব এলএলবি’ ছবির কাজ প্রায় শেষ করেছেন। শুধু গানের শুটিং বাকি। অনন্য মামুন পরিচালিত এ ছবিতে মাহি অভিনয় করছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে। এর মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন তারা।

এ ছবির শুটিংয়ের জন্য এ মাসেই দেশের বাইরে যাওয়ার কথা ছিল মাহির। তবে সেটা হয়নি ভিসা জটিলতার কারণে। তবে আগামী মাসের প্রথম সপ্তাহে দেশের বাইরে শুটিংয়ে যাবেন বলে জানালেন মাহি। তিনি বলেন, ‘নবাব এলএলবি’ ছবির শুধু গানের শুটিংই বাকি রয়েছে। সেটা নভেম্বরের প্রথম সপ্তাহেই হবে আশা করি। বেশ ভালোভাবে টানা শুটিংয়ের মাধ্যমে ছবির কাজ শেষ হয়েছে। কিন্তু গানের শুটিংয়ের জন্য অপেক্ষা করছি এখন। আশা করছি খুব ভালো একটি ছবি দর্শকরা পাবেন এর মাধ্যমে। এদিকে এ ছবির বাইরে মাহি ব্যস্ত রয়েছেন সরকারি অনুদানের ছবি ‘আশীর্বাদ’ নিয়ে। এ ছবিতে মাহি অভিনয় করছেন রোশানের বিপরীতে। সত্তর দশকের গল্প তুলে ধরা হয়েছে ছবিতে। তাই মাহিকেও দেখা যাবে সেরকম লুকেই। এর বাইরে ‘স্বপ্নবাজি’ নামের একটি ছবির শুটিংয়ের কথা রয়েছে মাহির। এ ছবির ঘোষণা আগে দেয়া হলেও করোনার কারণে আটকে যায়। তবে খুব দ্রুতই ছবিটির শুটিংয়ে অংশ নেবেন বলে জানালেন মাহি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360