‘ভেবোনা ভালো থাকবে’ - Shera TV ‘ভেবোনা ভালো থাকবে’ - Shera TV

‘ভেবোনা ভালো থাকবে’

বিনোদন ডেস্ক:
সালহা খানম নাদিয়া। এই সময়ের ছোট পর্দার প্রিয়মুখ। টিভি নাটকের বাইরে মিউজিক ভিডিওতে নিয়মিত তিনি। তারই ধারাবাহিকতায় সংগীতশিল্পী ইমরানের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন এই অভিনেত্রী। গানটির শিরোনাম ‘ভেবোনা ভালো থাকবে’। মিউজিক ভিডিওর জন্য আগামীকাল ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। এটি পরিচালনা করবেন সৈকত রেজা। এতে আশফাক রানার বিপরীতে দেখা যাবে নাদিয়াকে।

ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে মিউজিক ভিডিওটি প্রকাশ হবে। নাদিয়া জানান, গানটি স্যাড রোমান্টিক ঘরানার। এতে মডেল হিসেবে কাজ করার প্রসঙ্গে নাদিয়া বলেন, ইমরানের গানের প্রতি দর্শকদের একটা আলাদা আগ্রহ আছে। তার গানের মডেল হিসেবে কাজ করতে ভালোই লাগে। ভালো সাড়া পাওয়া যায়। আশা করি, এবারো তাই হবে। এদিকে সম্প্রতি নাদিয়া মোশাররফ করিমের বিপরীতে ‘ভয়’ ও ‘রাজা মাস্তান’ নামক  দু’টি একক নাটকে অভিনয় করেছেন। করোনার এই কঠিন সময়ে শুটিংয়ের অভিজ্ঞতা ও সামনের পরিকল্পনা নিয়ে নাদিয়া বলেন, এখন বেশি রাত পর্যন্ত শুটিং করছি না। সাবধানতা অবলম্বন করছি। খাওয়া-দাওয়া বাসা থেকে নিয়ে যাচ্ছি। সামনে একটু কাজ কম করবো। বরাবরের মতো মানসম্মত কাজ করার চেষ্টা করবো।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360