জনমত জরিপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প - Shera TV জনমত জরিপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প - Shera TV

জনমত জরিপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প

সেরা নিউজ ডেস্ক:
নির্বাচনের আগে বিভিন্ন মিডিয়ার করা জনমত জরিপকে ‘ফেক’ বা ভুয়া আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পক্ষান্তরে তিনি বলেছেন, নির্বাচনে যেকোনো ভাবেই হোক আমরাই জিতবো। সোমবার নির্বাচনী প্রচারণার শেষ দিনে নর্থ ক্যারোলাইনাতে তিনি এমন মন্তব্য করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, জনমত জরিপগুলো যখন বলছে ট্রাম্প ‘হিউমিলিয়েটিং’ বা ভয়াবহ পরাজয়ের মুখোমুখি, তখন তিনি সেসব পূর্বাভাষ, জরিপকে প্রত্যাখ্যান করেছেন। নর্থ ক্যারোলাইনার ফায়েতভিলে এক সমাবেশে ৭৪ বছর বয়সী ট্রাম্প বলেন, আমি ওইসব ভুয়া জরিপ দেখেছি। তবে তিনি এবার কোনো ‘কুকড’ বিরোধীর বিষয়ে অভিযোগ করেন নি। কিন্তু নতুন একটি শব্দ কয়েক মাসের প্রচারণায় ব্যবহার করেছেন।

তাতে তিনি প্রতিপক্ষ জো বাইডেনকে ‘স্লিপি’ এবং ‘দুর্নীতিপরায়ণ’ হিসেবে অভিহিত করেছেন। এ সময় তার সমর্থনকারীরা বাইডেনকে উদ্দেশ্য করে স্লোগান দিয়েছেন- তাকে জেলে পাঠাও। ২০১৬ সালের নির্বাচন নিয়ে তিনি বলেন, আপনারা বাইরের থেকে রাজনীতিতে প্রবেশ করা একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিলেন। তিনিই শেষ পর্যন্ত আমেরিকা ফার্স্ট নীতি কার্যকর করেছে। তাই ঘর থেকে বেরিয়ে আসুন এবং ভোট দিন।
অন্যদিকে করোনা ভাইরাস মহামারিতে ট্রাম্পের ইচ্ছাকৃত ব্যর্থতাকে সামনে এনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জো বাইডেন। তিনি অবশ্য দূর থেকে বিজয়ের ঘ্রাণ পাচ্ছেন। সুইংস্টেটগুলোতে তিনি অল্প ব্যবধানে জরিপে এগিয়ে আছেন। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি জর্জিয়া এবং টেক্সাস। এবার এ দুটি রাজ্যকে তিনি ডেমোক্রেট শিবিরে নিয়ে আসতে পারবেন বলে আশাবাদী। তাই বাইডেন ওহাইওর ক্লিভল্যান্ডের এক সভায় বলেছেন, এখন ট্রাম্পের সময় হলো তল্পিতল্পা গুটিয়ে নিয়ে ঘরে ফিরে যাওয়ার।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360