মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট জো বাইডেন - Shera TV মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট জো বাইডেন - Shera TV

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট জো বাইডেন

সেরা নিউজ ডেস্ক:
৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেন তিনি। শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২৭০ ইলেক্টরালের লক্ষ্যমাত্রা পার হয়ে ২৮৪টি ইলেক্টরাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যেট পার্টির প্রার্থী জো বাইডেন। সূত্র: বিবিসি, সিএনএন

নির্বাচনী ফল নির্ধারণকারী পেনসেলভেনিয়া জয়ের পর প্রেসিডেন্টের আসন নিশ্চিত করেন বাইডেন। এর ফলে ১৯৯০ সালের পর ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি ২য় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি। বর্তমান ফল অনুয়ায়ী ট্রাম্প ২১৪টি ইলেক্টরাল কলেজ ভোট পেয়েছেন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360