যুক্তরাষ্ট্রের যে শহরে ৩০ বছর ধরে মেয়রের দায়িত্ব পালন করে কুকুর - Shera TV যুক্তরাষ্ট্রের যে শহরে ৩০ বছর ধরে মেয়রের দায়িত্ব পালন করে কুকুর - Shera TV

যুক্তরাষ্ট্রের যে শহরে ৩০ বছর ধরে মেয়রের দায়িত্ব পালন করে কুকুর

সেরা নিউজ ডেস্ক:
প্রেসিডেন্ট নির্বাচনে ফল ঘোষণার অপেক্ষায় মার্কিনিরা। চরম অনিশ্চয়তা ও শঙ্কা কাজ করছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান শিবিরে। বিভিন্ন শহরে চলছে বিক্ষোভও।

এত কিছুর পরও ঘটে চলেছে মজার কিছু ঘটনা। দেশটির কেন্টাকির একটি শহরের মেয়র ঘোষণা করা হয়েছে এক কুকুরকে।

এর নাম উইলবার। বয়স ৬ বছর। এটি একটি ফ্রেঞ্চ বুলডগ। আগামী চার বছরের জন্য মেয়র হয়েছে সে।

এই কুকুরটিকে কেন্টাকি অঙ্গরাজ্যের র‌্যাবিট হ্যাশ শহরের মেয়র পদে নির্বাচিত করা হয়েছে।

উইলবারের মুখপাত্র অর্থাৎ তার মালিক এমি নোল্যান্ড এনবিসিকে জানান, পাঁচশর কম অধিবাসীর ছোট্ট এই শহরে কখনই কোনো মানুষকে মেয়র পদে বসানো হয়নি। ১৯৯০ সাল থেকে এই চল সেখানে।

সে সময় একজন স্থানীয় বাসিন্দা ১৯৯০-এর দশকে প্রস্তাব করেন যে, সেখানে ইতিহাস চর্চা করে যে সমিতি তার অর্থ সংগ্রহের জন্য মানুষ নয় কোনো প্রাণীকে মেয়র নির্বাচিত করা হোক।

আর তখন থেকেই এ রীতি চলে আসছে।

১৯৯০ সালে র‌্যাবিট হ্যাশ শহরে প্রথম যে কুকুরটি মেয়র নির্বাচিত হয় তার নাম গুফি। এর পর ৫ বার ওই শহরে কুকুরের নেতৃত্বকে বরণ করা হয়েছে।

এমি নোল্যান্ড জানান, উইলবার নাকি তার নতুন দায়িত্বকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে।

তথ্যসূত্র: বিবিসি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360