কবরস্থানে দুর্বৃত্তদের বোমা হামলা - Shera TV কবরস্থানে দুর্বৃত্তদের বোমা হামলা - Shera TV

কবরস্থানে দুর্বৃত্তদের বোমা হামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সৌদি আরবের জেদ্দার একটি কবরস্থানে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কমপক্ষে চার জন ব্যক্তি আহত হয়েছেন। খবর আল-জাজিরা।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের স্মরণে ওই কবর স্থানে একটি অনুষ্ঠান চলছিল। এতে বিদেশী কূটনীতিকরাও অংশগ্রহণ করেছিল। এসময় এই হামলার ঘটনা ঘটে।
এদিকে হামলার বিষয়টি নিয়ে এখনো সৌদি সরকারের মন্তব্য জানা যায়নি। তবে এ ঘটনার পরে জেদ্দায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360