যুক্তরাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক গ্রুপগুলোতে নজরদারি করবে ফেসবুক - Shera TV যুক্তরাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক গ্রুপগুলোতে নজরদারি করবে ফেসবুক - Shera TV

যুক্তরাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক গ্রুপগুলোতে নজরদারি করবে ফেসবুক

সেরা টেক ডেস্ক:

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া তথ্য ছড়ানোয় লাগাম দেয়ার লক্ষ্যে নতুন আরেক পদক্ষেপের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্ল্যাটফর্মের কনটেন্ট নীতিমালা অমান্যকারী গ্রুপগুলোকে ‘পর্যবেক্ষণে’ রাখবে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

এক প্রতিবেদন বলছে, দু’মাসের পর্যবেক্ষণে থাকা গ্রুপগুলোর প্রতিটি পোস্ট ম্যানুয়ালি অনুমোদন দেবেন ওই গ্রুপের দায়িত্বে থাকা পর্যবেক্ষক। পর্যবেক্ষণে থাকা এ গ্রুপগুলো কোনো আপিলের সুযোগ পাবে না।

ইমেইল বিবৃতিতে ফেসবুক মুখপাত্র লিওনার্ড ল্যাম বলেছেন, ‘সাময়িকভাবে আমরা যুক্তরাষ্ট্রের কিছু রাজনৈতিক এবং সামাজিক গ্রুপের সব পোস্ট অ্যাডমিন এবং পর্যবেক্ষকের মাধ্যমে অনুমোদন দেয়ার ব্যবস্থা রাখব, যদি ওই গ্রুপের সদস্যদের মাধ্যমে ‘কমিউনিটি স্ট্যান্ডার্ডস’ অমান্য হয়?’ ‘এ অভূতপূর্ব সময়ে আমাদের গ্রাহকদের সুরক্ষা দিতে আমরা এ পদক্ষেপ নিচ্ছি’- যোগ করেছে ফেসবুক।

গ্রুপের অবস্থা নিয়ে অ্যাডমিনদের নোটিফিকেশন এবং কখন থেকে এ সীমাবদ্ধতা চালু হবে, তা জানাবে ফেসবুক। পর্যবেক্ষণে থাকাকালীন সীমাবদ্ধতার আওতায় থাকা গ্রুপগুলোর পোস্ট মডারেটর কীভাবে নিয়ন্ত্রণ করছেন, সে বিষয়টি নজরে রাখবে ফেসবুক।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360