কলকাতায় পূজোর উদ্বোধন করলেন সাকিব, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ক্ষোভ - Shera TV কলকাতায় পূজোর উদ্বোধন করলেন সাকিব, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ক্ষোভ - Shera TV

কলকাতায় পূজোর উদ্বোধন করলেন সাকিব, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ক্ষোভ

সেরা স্পোর্টস ডেস্ক:
কলকাতা তাঁর অন্যতম প্রিয় শহর। সেই শহরের ডাকে বেনাপোল সীমান্ত পেরিয়ে বেলেঘাটার বিধায়ক পরেশ পালের পুজোর উদ্বোধন করে গেলেন সদ্য নির্বাসন মুক্ত সাকিব আল হাসান। তিনি শুধু পুজোর উদ্বোধন করলেন না। একটিবারের জন্যে কালীমূর্তিতে আরতিও করলেন। ক্রিকেট নিয়ে একটি কথা না বললেও মঞ্চে ব্যাট হাতে বিধায়ক পরেশ পালের বলে জোর মার মারলেন। সাকিবকে কলকাতার রসগোল্লা ছাড়াও বিবেকানন্দ ও মহাত্মা গান্ধীর দুটি মূর্তি উপহার দেয়া হয়। সাকিব বলেন, প্রাণের শহর কলকাতায় আসতে পেরে তিনি খুশি। অমুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন ক্ৰিকেটার মাকো শিবশঙ্কর পাল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ক্ষেপেছেন তার ভক্তরা। সাকিব আল হাসান হজ্ব করে এসেও কিভাবে পূজার উদ্বোধন করতে পারেন এই নিয়ে আলোচনা সমালোচনা চালিয়েছেন নেটিজেনরা। তবে এই বিষয়ে নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি সাকিব আল হাসান।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360