হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে রন ক্লেইনকে বেছে নিলেন বাইডেন - Shera TV হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে রন ক্লেইনকে বেছে নিলেন বাইডেন - Shera TV

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে রন ক্লেইনকে বেছে নিলেন বাইডেন

সেরা নিউজ ডেস্ক:

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে ঘনিষ্ঠ মিত্র রন ক্লেইনকে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন শিবিরের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। খবর বিবিসির

মার্কিন সিনেটের জুডিশিয়ারি কমিটিতে ১৯৮০ সাল থেকে জো বাইডেনের সহযোগী হিসেবে কাজ করেছেন ক্লেইন। পরে বাইডেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সময় ক্লেইন চিফ অব স্টাফ পদে কাজ করেন।

ক্লেইন ওবামা প্রশাসনেরও ঘনিষ্ঠ ছিলেন। ওবামার সময় তিনি হোয়াইট হাইসের জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোরের ঘনিষ্ঠ সহযোগীও ছিলেন তিনি।

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মূলত প্রেসিডেন্টের দৈনন্দিন কাজের তালিকা ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। তাকে প্রেসিডেন্টের ‘গেটকিপার’ বা দ্বাররক্ষী হিসেবে বর্ণনা করা হয়। পদটি মূলত রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হয়ে থাকে বলে সিনেট কমিটির অনুমোদন লাগে না।

বুধবার বাইডেনের ট্রানজিশন দলের একটি বিবৃতিতে বলা হয়েছে, ক্লেইনকে শ্রদ্ধা জানিয়েছেন বাইডেন।

তিনি বলেছেন, ক্লেইনের গভীর, বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং সব ধরনের মানুষের সঙ্গে কাজ করার ক্ষমতা রয়েছে। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদে এমন লোককে প্রয়োজন, যাতে সংকটকালে দেশকে একত্র করতে সাহায্য করতে পারেন।

অন্যদিকে, বিবৃতিতে ক্লেইন বলেছেন, নির্বাচিত প্রেসিডেন্ট তার ওপর আস্থা রাখায় তিনি সম্মানিত বোধ করছেন।

তিনি বলেন, ভবিষ্যতে বাইডেনকে সহায়তা করার জন্য আমি সব সময় থাকব। ভাইস-প্রেসিডেন্টসহ হোয়াইট হাউসের সবাই মিলে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360