আড়াই লাখ টাকায় বিক্রি ২২ কেজি ওজনের মাছ - Shera TV আড়াই লাখ টাকায় বিক্রি ২২ কেজি ওজনের মাছ - Shera TV

আড়াই লাখ টাকায় বিক্রি ২২ কেজি ওজনের মাছ

সেরা নিউজ ডেস্ক:

২২ কেজি ওজনের একটি ভোল মাছ বিক্রি হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫শ টাকায়। বরগুনার পাথরঘাটা সংলগ্ন সুন্দরবন এলাকার জেলেদের জালে ধরা পড়া এই মাছ। শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে দেশের বৃহত্তর মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাটের সগির মিয়ার আড়ৎ থেকে সাড়ে চার লাখ টাকা মণ হিসাবে মাছটি কেনেন ইউসুফ মিয়া নামের এক মৎস্য পাইকার।

আড়তদার সগির হোসেন জানান, শনিবার সকালে সুন্দরবন এলাকার জেলে সুকুমার বহাদ্দার আমার আড়তে মাছটি নিয়ে এলে খোলা ডাকের মাধ্যমে চার লাখ পঞ্চাশ হাজার টাকা মণ দাম হাঁকেন।
ইউসুফ মিয়া জানান, আন্তর্জাতিক বাজারে এই ভোল মাছের ব্যাপক চাহিদা থাকায় আমি এটি সাড়ে চার লাখ টাকা মণ দরে কিনেছি। ২২ কেজি ওজনের মাছটির দাম হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৫শ টাকা।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। মূলত এই মাছের বালিশের এর চাহিদা অনেক বেশি। বালিশ দিয়ে বিদেশিরা জুস বানিয়ে খেয়ে থাকে।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360