করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক - Shera TV করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক - Shera TV

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক

সেরা টেক ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন টেসলারের প্রধান নির্বাহী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কোভিড ১৯-কে এতদিন একেবারেই পাত্তা দেননি মাস্ক। তবে তিনিই এখন বলছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার এই সংক্রমণের মাত্রা মাঝারি বলেই মনে করছেন তিনি।

তিনি করোনা পরীক্ষার ফল পিসিআর পরীক্ষা নাকি র‍্যাপিড টেস্ট থেকে পেয়েছেন, তা উল্লেখ করেননি।

ইলন মাস্ক টুইট করে বলেছেন, ‘আমার ক্ষেত্রে উপসর্গ হচ্ছে— মৃদু ঠাণ্ডা লাগা।’

নিজের করোনা পরীক্ষার ফল জানানোর পাশাপাশি করোনা পরীক্ষার নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন এ প্রযুক্তি উদ্যোক্তা।

টুইটারে ইলন মাস্ক বলেন, ‘ভিন্ন ভিন্ন ল্যাবে ভিন্ন ফল পেয়েছি। তবে আমার সংক্রমণ মাঝারি মাত্রার বলে ধারণা করছি। আমার উপসর্গ হচ্ছে হালকা ঠাণ্ডা লাগা। এটি আশ্চর্যের কিছু নয়। কারণ করোনাভাইরাস এক ধরনের ঠাণ্ডা লাগার সমস্যা।’

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360