হৃদয়ের ভাবনায় লিজা - Shera TV হৃদয়ের ভাবনায় লিজা - Shera TV

হৃদয়ের ভাবনায় লিজা

সেরা বিনোদন ডেস্ক:

জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান এবার সানিয়া সুলতানা লিজার সঙ্গে নতুন একটি গান প্রকাশ করেছেন। এটাই তাদের একসঙ্গে প্রথম গান। গানের নাম ‘ভাবনা’। গানের কথা, সুর ও সংগীত সবই করেছেন হৃদয় খান। তৈরি হয়েছে এর একটি ভিডিওচিত্রও। সেটির সিনেমাটোগ্রাফি করেছেন হৃদয়ের ছোট ভাই প্রত্যয় খান।

এ প্রসঙ্গে হৃদয় খান বলেন, ‘লিজার সঙ্গে এটি আমার প্রথম গানের কাজ। কিন্তু গান করতে গিয়ে মনে হয়নি এটি আমাদের প্রথম কাজ। লিজা অনেক ভালো গেয়েছে। গানের কথার সঙ্গে মিল রেখে একটি ভিডিওচিত্রও করেছি। প্রত্যয় সুন্দর একটি সিনেমাটোগ্রাফি করেছে। দর্শকদের ভালো লাগবে আশা করছি।’
গানটি নিয়ে লিজা বলেন, ‘প্রথমবারের মতো হৃদয় খান ভাইয়ের সঙ্গে দ্বৈত কণ্ঠে পূর্ণাঙ্গ একটি গান গেয়েছি। খুব সুন্দর কথা রয়েছে গানটিতে। আশা করছি ভালো লাগবে শ্রোতাদের।’ গানটি হৃদয় খানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

সেরা নিউজ/আকিব

 

 

 

 

 

 

 

 

 

ডেস্ক:

Developed BY: Shera Digital 360