ফেসবুকের নতুন ফিচার ভ্যানিশ মুড - Shera TV ফেসবুকের নতুন ফিচার ভ্যানিশ মুড - Shera TV

ফেসবুকের নতুন ফিচার ভ্যানিশ মুড

সেরা টেক ডেস্ক:

অনেকেই আছেন যারা বর্তমানে বাঁচতে চান। অতীতে কী করেছেন, কী বলেছেন তা নিয়ে খুব একটা মাথা ঘামাতে চান না। তাদের কথা মাথায় রেখে ১২ নভেম্বর ‘ভ্যানিশ মোড’ চালু করেছে ফেসবুক। এর ফলে মন খুলে কথা বলা যাবে মেসেঞ্জারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে এ সুবিধা চালু করা হয়েছে। এখনো এ সুবিধা যেসব দেশ বা অঞ্চলে চালু হয়নি, ক্রমান্বয়ে সেখানেও এটি চালু করা হবে।

ভ্যানিস মোড দুই ফেসবুক ব্যবহারকারীর মধ্যকার চ্যাটের সময় কাজ করবে। তবে তার জন্য ভ্যানিশ মোডটি অন করতে হবে। ভ্যানিশ মোড চালু থাকলে মেসেঞ্জারে কোনো বার্তা একবার পড়ার পর এবং চ্যাট ছেড়ে উঠার পরপরই তা স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। ভ্যানিশ মোড থেকে চাইলে ফেসবুক ব্যবহারকারী নিজের ইচ্ছেমতো নিয়মিত চ্যাটেও ফিরতে পারবেন।
ইনস্টাগ্রামেও এ সুবিধাটি চালু করা হবে বলে জানিয়েছে ফেসবুক।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360