শীতে ঠোঁট ফাটার হাত থেকে বাঁচবেন যেভাবে - Shera TV শীতে ঠোঁট ফাটার হাত থেকে বাঁচবেন যেভাবে - Shera TV

শীতে ঠোঁট ফাটার হাত থেকে বাঁচবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক:
শীতকে কারো কারো আরামদায়ক ঋতু মনে হলেও এর কিছু সমস্যাও রয়েছে। শীতের রুক্ষতা ও শুষ্কতা থেকে বাঁচতে আমাদের ত্বকের পাশাপাশি ঠোঁটের আলাদা যত্নের প্রয়োজন। এই সময় ঠোঁট ফাটা নিয়ে সবাই সমস্যায় পড়েন।

  • মুখের মধ্যে সবচেয়ে নরম জায়গাই হলো ঠোঁট। ঠোঁটে লোমকূপ না থাকায় আরও বেশি সেনসিটিভ জায়গা এই ঠোঁট। আবহাওয়ার সঙ্গে তাই তাল মেলাতে গিয়ে মাঝে মধ্যেই বিপাকে পড়তে হয় ঠোঁটকে। আর সেই বিপাকের এক রূপই হল ঠোঁট ফাটা, ঠোঁট শুকিয়ে যাওয়া, চামড়া ওঠা, রক্ত বের হওয়া। তা কীভাবে সুন্দর ও সুস্থ রাখবেন ঠোঁটকে তা জেনে নিন।

  • ঠোঁট বার বার শুকিয়ে আসলে, জিভ দিয়ে না ভিজিয়ে বরং ভেজলিন জাতীয় কিছু একটা মাখুন।

    ঠোঁট বার বার শুকিয়ে আসলে, জিভ দিয়ে না ভিজিয়ে বরং ভেজলিন জাতীয় কিছু একটা মাখুন।

  • দাঁত বা নখ দিয়ে ঠোঁটের চামড়া ছিঁড়বেন না। রাতে শোয়ার আগে মোটা করে ক্রিম লাগিয়ে রাখুন। সকালে উঠে হালকা হাতে ঘঁষে নিন ঠোঁট। দেখবেন শুকনো চামড়া দূর হবে।

    দাঁত বা নখ দিয়ে ঠোঁটের চামড়া ছিঁড়বেন না। রাতে শোয়ার আগে মোটা করে ক্রিম লাগিয়ে রাখুন। সকালে উঠে হালকা হাতে ঘঁষে নিন ঠোঁট। দেখবেন শুকনো চামড়া দূর হবে।

  • গ্লিসারিনের সঙ্গে লেবুর রস মিশিয়ে রোজ ঠোঁটে মাখুন। ঠোঁট অনেক বেশি নরম ও সুন্দর হবে।

    গ্লিসারিনের সঙ্গে লেবুর রস মিশিয়ে রোজ ঠোঁটে মাখুন। ঠোঁট অনেক বেশি নরম ও সুন্দর হবে।

  • ঠোঁট বেশিমাত্রায় ফাটলে ভিটামিন সি, ভিটামিন ই ট্যাবলেট খান।

    ঠোঁট বেশিমাত্রায় ফাটলে ভিটামিন সি, ভিটামিন ই ট্যাবলেট খান।

প্রচুর পানি খান। শাক-সবজি, ফল বেশি খাওয়ার চেষ্টা করুন।

প্রচুর পানি খান। শাক-সবজি, ফল বেশি খাওয়ার চেষ্টা করুন।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360