বিশ্বকাপের ২ বছর আগে উদ্বোধন হচ্ছে স্টেডিয়াম - Shera TV বিশ্বকাপের ২ বছর আগে উদ্বোধন হচ্ছে স্টেডিয়াম - Shera TV

বিশ্বকাপের ২ বছর আগে উদ্বোধন হচ্ছে স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক:

কাতার বিশ্বকাপ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এরইমধ্যে তৈরি হয়ে গেছে চতুর্থ ভেন্যুর স্টেডিয়াম। আগামী ১৮ ডিসেম্বর উদ্বোধন হবে আল রাইয়ান স্টেডিয়াম।

২০২২ বিশ্বকাপের ফাইনাল হওয়ার ঠিক দুই বছর আগে উদ্বোধন করা হবে নতুন এই স্টেডিয়ামের। এটি হতে যাচ্ছে কাতার স্টার্স লিগের ক্লাব আল রাইয়ান স্পোর্টস ক্লাবের নতুন ঠিকানা।
পরের বিশ্বকাপের জন্য এরই মধ্যে খলিফা ইন্টারন্যাশনাল, আল জানোব ও এডুকেশন সিটি স্টেডিয়ামের কাজ সম্পন্ন হয়ে গেছে।

উল্লেখ্য, ১৮ ডিসেম্বর কাতারের জন্য বিশেষ দিন। ওই দিন জাতীয় দিবস। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালও হবে একই তারিখে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360