স্ত্রীসহ করোনায় আক্রান্ত তৌসিফ মাহবুব - Shera TV স্ত্রীসহ করোনায় আক্রান্ত তৌসিফ মাহবুব - Shera TV

স্ত্রীসহ করোনায় আক্রান্ত তৌসিফ মাহবুব

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু তাই নয়, তার শ্বশুরবাড়ির সবাই এই সংক্রমিত হয়েছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারাসহ হাসপাতালের একটি ছবি পোস্ট করেন তৌসিফ মাহবুব।
ক্যাপশনে লেখেন, ‘প্রতিটি স্বামীকে এই দিনটি দেখতে হবে। সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন। করোনায় শুধু বউ নয়, তার বাড়ির সবাই ও আমি আক্রান্ত হয়েছি। আমাদের সবার জন্য দোয়া করবেন। ’

জানা যায়, ফেসবুকে তৌসিফ যে ছবি পোস্ট করেছেন তা বেশ পুরোনো। করোনায় পরিবারের বেশিরভাগ সদস্য বাসাতেই অবস্থান করছেন। তাদের মধ্যে তৌসিফের স্ত্রী বেশি অসুস্থ।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360