২০২০ সালে গুগল সার্চ লিস্টে শীর্ষে ছিলেন যারা - Shera TV ২০২০ সালে গুগল সার্চ লিস্টে শীর্ষে ছিলেন যারা - Shera TV

২০২০ সালে গুগল সার্চ লিস্টে শীর্ষে ছিলেন যারা

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তদন্ত করতে গিয়ে জড়িয়ে পরে তার বান্ধবী রিয়া চক্রবর্তীর নাম। এ বছরের জুন মাস থেকে এখন অবধি এই দুজনকে নিয়ে বেশি চর্চা ছিলো গোটা ভারতজুড়ে। এর প্রমাণ মিললো ‘ইয়াহু’র তালিকায়।

জনপ্রিয় সার্চ ইঞ্জিন ‘ইয়াহু’ ১ ডিসেম্বর জানায়, ২০২০ সালে গুগলে কাদের খোঁজা হয়েছে সবচেয়ে বেশি। এ বছর পুরুষ তারকাদের ভেতর যার নাম ইয়াহুতে সবচেয়ে বেশিবার লেখা হয়েছে, তিনি সুশান্ত সিং রাজপুত। আর নারী তারকাদের ভেতর উঠে এসেছে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম। খবর ইন্ডিয়া টুডের।

সুশান্তের পর দেশটির রাজনৈতিক নেতা ও অন্যান্য অভিনেতাদের নাম রয়েছে। তাদের মধ্যে অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, সালমান খান, ইরফান খান, ঋষি কপূর, সোনু সুদ, অনুরাগ কাশ্যপ ও অল্লু অর্জুন অন্যতম।

অন্যদিকে রিয়ার পরে যে যে নারীর নাম রয়েছে, তারা হলেন—কঙ্গনা রানাউত, দীপিকা পাড়ুকোন, সানি লিওনি, প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, নেহা কাক্কর, কণিকা কপুর, কারিনা কপূর খান ও সারা আলি খান।

সুশান্তের মৃত্যুর সঙ্গে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে, তিনি সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। সুশান্তের মৃত্যুর পর বেশ কয়েক মাস ধরে প্রতিদিন একাধিক খবর হয়ে আলোচনায় ছিলেন রিয়া। গাঁজা সেবনের জন্য ভাইসহ গ্রেপ্তার হয়ে জেলও খেটেছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360