যে কারনে ৩ মেয়ের হাতে খুন হন বাবা - Shera TV যে কারনে ৩ মেয়ের হাতে খুন হন বাবা - Shera TV

যে কারনে ৩ মেয়ের হাতে খুন হন বাবা

অনলাইন ডেস্ক:

রাশিয়ায় এক ব্যক্তিকে খুন করার দায়ে তার তিনজন কিশোরী কন্যার বিরুদ্ধে মামলা আনার ঘটনা নিয়ে রাশিয়ায় তোলপাড় চলছে। খবর বিবিসি বাংলার।

ক্রেস্টিনা, অ্যাঞ্জেলিনা আর মারিয়া খাচাতুরিয়ান বাবাকে বারবার ছুরি ও হাতুড়ি মেরে হত্যা করেছে বলে অভিযোগ। তারা বলছে বাবার হাতে বছরের পর বছর যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের শিকার হবার পর তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল।
তিন বোন আত্মরক্ষার তাগিদে এই পদক্ষেপ নিয়েছে নাকি এটা সুপরিকল্পিত হত্যা তা নিয়ে রাশিয়ায় বিতর্ক তুঙ্গে। এই ঘটনার পর রাশিয়ায় পারিবারিক সহিংসতা কতবড় সমস্যা তা সামনে এসেছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360