মা হচ্ছেন কুইন্স এলিজাবেথ এর নাতনি - Shera TV মা হচ্ছেন কুইন্স এলিজাবেথ এর নাতনি - Shera TV

মা হচ্ছেন কুইন্স এলিজাবেথ এর নাতনি

সেরা টিভি ডেস্ক রিপোর্ট:
তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন দ্বিতীয় রানী এলিজাবেথ এর নাতনি জারা টিন্ডাল। আজ বুধবার তার স্বামী মাইক টিন্ডাল এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। দ্যা সান এর এক পডকাস্টে মাইক জানান, এই সপ্তাহটি তার জন্য খুব আনন্দের। মিয়া গ্রেস এবং লেনা এলিজাবেথ এর পর তৃতীয় সন্তান আগমনের খবরে তিনি খুবই খুশি।

উল্লেখ্য প্রাক্তন ইংলিশ রাগবি খেলোয়াড়,৪২ বছর বয়সী মাইক ২০১১ সাল থেকে ৩৯ বছরের জারার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এবার তাদের কোল জুড়ে আসছে তৃতীয় সন্তান

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360