আড়ালে চলে গেলেন প্রভা! - Shera TV আড়ালে চলে গেলেন প্রভা! - Shera TV

আড়ালে চলে গেলেন প্রভা!

বিনোদন ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুঁ মারলেই দেখা যাবে আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ফেসবুক প্রোফাইলটি লক করে রাখা। এখন বন্ধু তালিকার বাইরের কেউ তার প্রোফাইল কিংবা পোস্ট দেখতে পারছেন না। বিভিন্ন বিব্রতকর পরিস্থিতি ও কুরুচিকর মন্তব্য এড়াতেই অভিমান থেকে এমন পন্থা অবলম্বন করেছেন তিনি। অথচ এক লাখ ৬২ হাজারের ওপরে তার ফলোয়ার সংখ্যা! প্রভার প্রোফাইল লক থাকলেও সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে, ‘আপনাদের সামাজিক মনমানসিকতার সাইজে আমি হাঁটবো না, বাদ দেন’। অনেকটা অভিমান থেকেই এমন ট্যাগলাইন ব্যবহার করেছেন প্রভা। এদিকে এ অভিনেত্রী এখন ব্যস্ত সময় পার করছেন কাজ নিয়ে। বেশ বেছে বেছে অভিনয় করছেন তিনি। হাবিব শাকিলের পরিচালনায় তার অভিনীত ‘পরের মেয়ে’ নামক ধারাবাহিক নাটকটি এখন প্রচার চলতি রয়েছে এনটিভিতে।
এর কেন্দ্রীয় চরিত্রে কাজ করে বেশ প্রশংসিতও হচ্ছেন তিনি। এখানে ইন্তেখাব দিনার ও তানভীরের বিপরীতে কাজ করছেন প্রভা। এর বাইরে খণ্ড নাটক নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী। পাশাপাশি করছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজও। এদিকে ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকবার তার চলচ্চিত্রে কাজ করার কথা থাকলেও তা আর হয়ে ওঠেনি। মনের মতো হলে সিনেমায় সামনে তাকে পাওয়া যাবে বলেও জানিয়েছেন প্রভা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360