ভালোবাসার পাঠ পড়ালেন সাংসদ - Shera TV ভালোবাসার পাঠ পড়ালেন সাংসদ - Shera TV

ভালোবাসার পাঠ পড়ালেন সাংসদ

বিনোদন ডেস্ক:

বরাবরই ভালোবাসার বার্তা দিয়ে এসেছেন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান। ঈদ থেকে দুর্গা পূজা সমস্ত অনুষ্ঠানে অংশ নিয়ে বারবারই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন আসলে ‘ভালোবাসাই ধর্ম’। ফের একবার ভালোবাসার কথাই শোনা গেল নুসরতের গলায়।

পার্সি কবি রুমির কবিতা শেয়ার করে ভালোবাসার পাঠ পড়ালেন সাংসদ, অভিনেত্রী। নুসরাত লেখেন, যারা ভালোবাসা অনুশীলন করে তাদের কোনো ধর্ম বা স্ট্যাটাস হয় না। আপনি যেই হোন, যে কাজই করুন না কেন, ভালোবাসুন। ~রুমি।

ভালোবাসার কথা বলার সঙ্গে মোমবাতির মিঠে আলোয়, খোলা চুলে নিজের বেশকিছু ছবি ক্যামেরাবন্দি করে তা পোস্ট করেছেন নুসরাত। প্রসঙ্গত সম্প্রতি ‘অশনি সংকেত’ ছবির কাজ শেষ করে লন্ডন থেকে ফিরেছেন নুসরাত জাহান।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360