ফারিয়ার পর করোনা ভাইরাসে আক্রান্ত আরিফিন শুভ - Shera TV ফারিয়ার পর করোনা ভাইরাসে আক্রান্ত আরিফিন শুভ - Shera TV

ফারিয়ার পর করোনা ভাইরাসে আক্রান্ত আরিফিন শুভ

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা আরিফিন শুভ। আপাতত বাসাতেই আছেন এই অভিনেতা।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে আরিফিন শুভ নিজেই এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে ফাইনালি হয়েই গেল। গতকাল রাতে আমার করোনার রিপোর্ট এসেছে। সেটা পজিটিভ। আমি অফিসিয়ালি জানাচ্ছি যে, একদমই ঠিক আছি। গন্ধ পাচ্ছি না খাবারে। তবে বাকি সব ঠিক আছে। খুব একটা প্রবলেম হচ্ছে না। আমি ফুললি আমার বাড়িতে রেস্টে আছি। আশা করছি দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরব। চিকিৎসক বলে দিয়েছেন যে, আমি দ্রুতই সুস্থ হয়ে উঠব।

আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ আপাতত করোনার কারণে আটকে রয়েছে। এই সিনেমায় শুভকে দেখা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360