'ফিফা দ্য বেস্ট' পুরষ্কার পাচ্ছেন লুসি ব্রোঞ্জ - Shera TV 'ফিফা দ্য বেস্ট' পুরষ্কার পাচ্ছেন লুসি ব্রোঞ্জ - Shera TV

‘ফিফা দ্য বেস্ট’ পুরষ্কার পাচ্ছেন লুসি ব্রোঞ্জ

স্পোর্টস ডেস্ক:
ফিফার বর্ষসেরা পুরষ্কার ‘ফিফা দ্য বেস্ট’ দেয়া হচ্ছে। নারী-পুরুষ দুই বিভাগেই সেরাদের নাম ঘোষণা করবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় সুইজারল্যান্ডের জুরিখে ভার্চুয়াল আয়োজিত হবে এ অনুষ্ঠান। সেখানে বর্ষসেরা নারী ফুটবলারের পুরষ্কারটি জিতেছেন ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ।

পুরষ্কার প্রাপ্তিতে আনন্দে আপ্লুত লুসি বলেন, আমার এটি একটি সারপ্রাইজ। আমার কেমন অনুভূতি হচ্ছে তা এখন শব্দে প্রকাশ করা সম্ভব না। ২০২০ সালে আমরা শিখেছি প্রত্যেকটি মুহুর্ত উপভোগ করতে হবে। তাই এই জয়কে আমি অন্যান্য যেকোনো জয় থেকে বেশি সাধুবাদ জানাই। আমার চির জীবন এই পুরষ্কারের কথা মনে রাখবো।

অন্যদিকে, বায়ার্ন মিউনিখের হান্স ফ্লিক ও লিডস ইউনাইটেডের মার্সেলো বিয়েলসাকে পিছনে ফেলে ফিফা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ। টানা দ্বিতীয় বছর এই পুরস্কার জিতলেন তিনি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360