ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল - Shera TV ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল - Shera TV

ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
তরুণ অভিনয় শিল্পীদের মধ্য বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল। অভিনয় আর গ্ল্যামার দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ইতিমধ্যে। ছুটে চলছেন নিজের গতিতে। সম্প্রতি মতিয়া বানু শুকুরের পরিচালনায় পায়েল অভিনীত ‘মুক্তিপাগল’- শিরোনামের একটি নাটক বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আইতে প্রচার হয়েছে। এতে অ্যালেন শুভ্র’র বিপরীতে দেখা গেছে তাকে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের কাজে মোটামুটি ভালোই সাড়া পাচ্ছেন বলে জানান এই অভিনেত্রী। বললেন, ভালো কাজের পেছনে ছুটছি। সব ধরনের চরিত্রে কাজ করতে চাই।

নির্দিষ্ট ছকের মধ্যে আটকে থাকতে চাই না। সামনে বিভিন্ন গল্প ও চরিত্রে এক্সপেরিমেন্ট করতে চাই আরো। এদিকে ভালোবাসা দিবস উপলক্ষে কিছু বিশেষ নাটকে কাজ করার কথা আছে পায়েলের। এ ছাড়া সরদার রোকনের পরিচালনায় ‘নজরবন্দি’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। যেখানে প্রতিবন্ধীর চরিত্রে দেখা যাবে তাকে। এ নাটকে সজলের বিপরীতে দেখা যাবে তাকে। পায়েল বলেন, নাটকটির গল্প খুবই সুন্দর এবং অভিনয় করে মজা পেয়েছি। খুবই ন্যাচারাল একটা চরিত্র ছিল। নাটকের পাশাপাশি ওয়েব কন্টেন্ট, সিনেমার প্রস্তাব প্রতিনিয়তই পাচ্ছেন পায়েল। কিন্তু ভিন্নধর্মী কাজ হলেই করবেন বলে জানালেন। বিজ্ঞাপন দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন এই গ্ল্যামারকন্যা। পরবর্তীতে তাহসান, হাবিব ওয়াহিদ, মিনারের মতো তারকাদের গানের মিউজিক ভিডিওর মাধ্যমে নির্মাতাদের নজরে আসেন। এখনো কাজ করছেন। কিছুদিন আগেই জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের গানচিত্রের মডেল হিসেবে কাজ করেছেন পায়েল।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360