একই আসরে বিয়ের পিঁড়িতে মা-মেয়ের বিয়ে - Shera TV একই আসরে বিয়ের পিঁড়িতে মা-মেয়ের বিয়ে - Shera TV

একই আসরে বিয়ের পিঁড়িতে মা-মেয়ের বিয়ে

অনলাইন ডেস্ক:

একই আসরে বিয়ের পিঁড়িতে বসে সবাইকে অবাক করে দিয়েছেন এক মা ও তার মেয়ে। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরের।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সামুহিক বিবাহ যোজনার আওতায় গণবিবাহের আয়োজন করা হয়েছিল। সেখানেই ৫৩ বছরের বেলি দেবী নিজের দেবরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। আর সেই আসরেই বিয়ে হয়েছে তার ছোট মেয়ে ইন্দুরও।

২৫ বছর আগে স্বামী হরিহরকে হারিয়েছেন বেলি দেবী। এবার তার ভাই জগদীশকে বিয়ে করলেন বেলি দেবী। জগদীশের বয়স ৫৫ বছর, বেলিদেবীর পাঁচ সন্তান। স্বামী মারা যাওয়ার পর থেকে অনেক কষ্টে সন্তানদের বড় করেছেন বেলি দেবী। এই সংগ্রামে তার পাশে দাঁড়িয়েছিলেন শুধুমাত্র জগদীশই। তাই এবার তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন বেলি দেবী।

বেলি দেবী বলেন, ‘‌আমার দুই ছেলে, দুই মেয়ের আগেই বিয়ে হয়ে গেছে। এবার ছোট মেয়েরও বিয় হয়ে গেল। তাই আমি দেবরকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। এতে সন্তানরাও খুব খুশি হয়েছে।’‌

বেলি দেবীর ছোট মেয়ে ইন্দু বলেন, ‌’‌এতদিন মা আর চাচা আমাদের দেখাশোনা করেছেন। এবার তারা পরস্পরের দেখাশোনা করবেন।’

সূত্র:অনলাইন

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360