থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে ডিএমপির সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা - Shera TV থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে ডিএমপির সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা - Shera TV

থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে ডিএমপির সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

স্টাফ রিপোর্টার:

থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। করোনা মহামারিতে ইংরেজি নববর্ষ হওয়ায় কিছু বিষয়েও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এবার উন্মুক্তস্থানে লোকসমাগম ও কোনো পার্টি করতে দেওয়া হবে না। হোটেলে ডিজে পার্টির নামে স্পেস বা কক্ষ ভাড়া দেওয়া যাবে না।

সোমবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে ‘বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট-২০২০ উদযাপন’ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে এক সমন্বয় সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার)।

তিনি বলেন, করোনার কারণে বিভিন্ন দেশে অনুষ্ঠান সীমিত আকারে পালন করা হচ্ছে। তাই বাংলাদেশেও স্বাস্থ্যবিধি মেনে সকল প্রকার অনুষ্ঠান সীমিত আকারে পালিত হচ্ছে।

থার্টি ফার্স্টের নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, হোটেলে ডিজে পার্টির নামে কোনো স্পেস বা কক্ষ ভাড়া দেওয়া যাবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত আকারে হোটেলগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান করতে পারবে। তবে ডিজে পার্টি করতে দেওয়া হবে না।

তিনি বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে চার্চে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে। পাশাপাশি খিস্ট্রান অধ্যুষিত এলাকা ও প্রতিষ্ঠানে অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। চার্চগুলোতে এলাকা ভিত্তিক বিভিন্ন সময়ে একাধিক প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করলে ভাল হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে থার্টি ফার্স্ট নাইটে অনুষ্ঠান করা যাবে না উল্লেখ করে কমিশনার বলেন, থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যা থেকে বারগুলো বন্ধ থাকবে। সামাজিক দূরত্ব ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট খোলা রাখা যাবে। তবে যথারীতি রাত ৮টার পর সকল ফাস্টফুড দোকানসহ মার্কেট বন্ধ থাকবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360