যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশি আইনজীবীর মৃত্যু - Shera TV যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশি আইনজীবীর মৃত্যু - Shera TV

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশি আইনজীবীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: বছর পেরোলেও বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসের তান্ডব কমেনি। এরইমধ্যে যুক্তরাষ্ট্রেও হানা দিয়েছে করোনার সেকেন্ড ওয়েভ। গণজমায়েতসহ বিভিন্ন সভা সেমিনার নিষিদ্ধ, বন্ধ রয়েছে নিউইয়র্ক রাজ্যের স্কুল কলেজ। তারপরেও লাগামহীনভাবে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু।  সম্প্রতি মাত্র ৩ ঘন্টার ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে নিউইয়র্কে দুই বাংলাদেশি পিতা-পূত্র মৃত্যুবরন করেন। সেই শোকের রেশ না কাটতেই নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশি আইনজীবী সাইদ আলী হায়দার। দেশটির স্থানীয় সময় সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে নিউইয়র্কের কোনি আইল্যান্ড হাসপাতলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

তিনি কর্মজীবনে একজন ইমিগ্রেশন আইনজীবী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

সাইদ আলী হায়দার বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের শ্যালক বলে জানা গেছে। তার মৃত্যুর খবরে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360