মা হলেন অপি করিম - Shera TV মা হলেন অপি করিম - Shera TV

মা হলেন অপি করিম

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
মা হয়েছেন জনপ্রিয় টেলিভিশন অভিনয়শিল্পী অপি করিম। আজ সোমবার সকালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার এই সন্তানের জন্ম হয়।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অপি করিমের মা শাহান আরা করিম। তিনি জানান, অপি করিমকে রবিবার বিকালে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে অপির কন্যাসন্তান। মা ও মেয়ে দুজনই সুস্থ আছে।
নাতনি হওয়ার খবরে তিনি ভীষণ আনন্দিত। সবার কাছে মেয়ে ও নাতনির জন্য দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, স্থপতি ও পরিচালক এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী ও স্থপতি অপি করিম চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360