মোবাইল চার্জে লাগিয়ে গান শুনতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু - Shera TV মোবাইল চার্জে লাগিয়ে গান শুনতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু - Shera TV

মোবাইল চার্জে লাগিয়ে গান শুনতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

অনলাইন ডেস্ক:
ফোন চার্জে দিয়ে হেডফোনে গান শোনার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বগুড়ায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।তার নাম মাহমুদুল হাসান রাকিব (২৬)। শহরের ঠনঠনিয়া কলোনীতে শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন তার পরিবার ও স্থানীয়রা।তবে পুলিশ বলছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হতে পারে।

রাকিবের ছোট চাচা নুরুজ্জামান বাবু জানান, শনিবার সন্ধ্যার পর নিজের কক্ষেই ছিল রাকিব। রাত ৯টার দিকে তাকে ডাক দিতে গেলে কোনো সাড়া না পাওয়ায় পরিবারের লোকজন শঙ্কিত হন। পরে তারা ঘরের দরজা ভেঙে দেখেন রাকিব বিদ্যুতায়িত হয়ে আছে। তখন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, রাকিব ঘরের মধ্যে শুয়ে গান শুনছিল এবং মোবাইল চার্জে দেয়া ছিল। ঢাকায় বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো রাকিব।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ওই যুবকন মোবাইলে প্রচুর গান শুনতেন, রাত জাগতেন।
ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360