মাত্র ৪২৫ টাকায় পাওয়া যাবে অক্সফোর্ডের ভ্যাকসিন - Shera TV মাত্র ৪২৫ টাকায় পাওয়া যাবে অক্সফোর্ডের ভ্যাকসিন - Shera TV

মাত্র ৪২৫ টাকায় পাওয়া যাবে অক্সফোর্ডের ভ্যাকসিন

স্টাফ রিপোর্টার:
অন্যান্য অনেকে দেশের তুলনায় কম দামে অল্প সময়ে করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে বাংলাদেশ বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, অক্সফোর্ডের ভ্যাকসিন সর্বোচ্চ ৫ ডলার (বাংলাদেশি টাকায় ৪২৫ টাকা) খরচে পাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অক্সফোর্ডের ভ্যাকসিন শিগগিরই অনুমোদন দেবে। এ ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া কম।

শনিবার (০২ জানুয়ারি) মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

জাহিদ মালেক বলেন, প্রায় ৬ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের অর্ডার নিশ্চিত করা হয়েছে। পর্যায়ক্রমে আরও অর্ডার দেওয়া হবে। অক্সফোর্ডের ভ্যাকসিন ৩ কোটি ডোজই পাওয়া যাবে, প্রথম চালানে আসবে ৫০ লাখ ডোজ।

জানুয়ারি মাসেই ভ্যাকসিনের প্রথম চালান আসবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, প্রথম চালানের ভ্যাকসিন কাদের প্রথম দেয়া হবে, সে বিষয়ে তালিকা প্রণয়নে প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। ভ্যাকসিন দেয়ার পরও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360