বোমা ফাটালেন শ্রাবন্তীর পূত্র - Shera TV বোমা ফাটালেন শ্রাবন্তীর পূত্র - Shera TV

বোমা ফাটালেন শ্রাবন্তীর পূত্র

সেরা এন্টারটেইনমেন্ট ডেস্ক:
তৃতীয় সংসার ভাঙা নিয়ে যেখানে প্রতিনিয়ত নানা প্রশ্নের সম্মুখিন হতে হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জীকে। এরইমধ্যে প্রেমিকাকে প্রকাশ্যে এনে নতুন এক আলোচনার জন্ম দিলেন শ্রাবন্তীর একমাত্র সন্তান অভিমন্যু চ্যাটার্জী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রেমিকার সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করেছেন অভিমন্যু চ্যাটার্জী। সেখানেই প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন শ্রাবন্তী পুত্র। জানালেন তিন বছর ধরে চলছে তাদের মন দেওয়া-নেওয়া।

একই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তার প্রেমিকা দামিনী ঘোষও। তিনি ক্যাপশনে লিখেছেন ‘একই ব্যক্তিকে নিয়ে নতুন বছরের শুরু।’ অভিমন্যু আবার সেই ছবিতে কমেন্টও করেছেন।
দামিনী

কে এই দামিনী? জানা গেছে- দামিনী একজন মডেল। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে তেমনই উল্লেখ রয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360