সূর্যের চেয়ে ৬ গুন বেশি শক্তিশালী দক্ষিণ কোরিয়ায় 'কৃত্রিম সূর্য' - Shera TV সূর্যের চেয়ে ৬ গুন বেশি শক্তিশালী দক্ষিণ কোরিয়ায় 'কৃত্রিম সূর্য' - Shera TV

সূর্যের চেয়ে ৬ গুন বেশি শক্তিশালী দক্ষিণ কোরিয়ায় ‘কৃত্রিম সূর্য’

অনলাইন ডেস্ক:

দক্ষিণ কোরিয়ায় একটি পারমাণবিক চুল্লি সূর্যের কেন্দ্রের চেয়ে ছয় গুণের বেশি তাপমাত্রায় পৌঁছাতে পারে। সেই কারণেই চুল্লিটিকে বলা হল দক্ষিণ কোরিয়ার ‘কৃত্রিম সূর্য’।

জানা গেছে, এই চুল্লি তাপমাত্রায় শুধু ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস পৌঁছায়নি, এটি ২০ সেকেন্ডের বেশি সময় ধরে রাখতে পেরেছে। এর আগে বিশ্বের আর কোনও চুল্লি এই মাত্রার তাপমাত্রা এত লম্বা সময় ধরে রাখতে পারেনি।

মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে, সূর্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বিভিন্ন রকম। এর কেন্দ্রের তাপমাত্রা প্রায় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস। তবে সূর্যপৃষ্ঠের তাপমাত্রা ৫ হাজার ৬০০ ডিগ্রি সেলসিয়াসের মতো।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360