অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৫২ জনকে আটক - Shera TV অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৫২ জনকে আটক - Shera TV

অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ ৫২ জনকে আটক

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজার শহরের আবাসিক কটেজ থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারীসহ ৫২ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৩১ জন নারী ও ২১ জন পুরুষ। এসময় ইয়াবাও উদ্ধার হয়।

শুক্রবার রাত ৯টায় কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল বলেন, এক শ্রেণির আবাসিক কটেজ মালিক ও ম্যানেজারসহ সংঘবদ্ধ চক্র হোটেল-মোটেল জোনের কটেজগুলোতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসার খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। শুক্রবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত চালানো অভিযানে নারীসহ ৫২ জনকে আটক করা হয়।

‘অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগ উঠা আমির ড্রিম প্যালেস থেকে এক কর্মচারীসহ ৮ জন পুরুষ ও ২ জন নারী, মিম রিসোর্ট থেকে এক কর্মচারীসহ ১৩ জন পুরুষ ও ১৭ জন নারী এবং আজিজ গেস্ট ইন থেকে ১০ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়। এসময় আজিজ গেস্ট ইন কটেজের ম্যানেজারের ডেস্ক থেকে ৩৬০টি ইয়াবা উদ্ধার হয়েছে। এছাড়া মিম রিসোর্টের পার্শ্ববর্তী অজ্ঞাত (সাইনবোর্ড বিহীন) এক কটেজে অভিযান চালানো হয়। এসময় ভেতরে থাকা লোকজন পেছনের গোপন দরজা দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, হোটেল-মোটেল জোনের কটেজগুলো আবাসিক পর্যটন ব্যবসার আড়ালে সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে এ আসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। চকটি নানা কৌশলে কক্সবাজার শহরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের সংগ্রহ করে অসামাজিক কার্যকলাপে ব্যবহার করে আসছে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360