বিরাট-অনুষ্কার ঘরে নতুন অতিথি - Shera TV বিরাট-অনুষ্কার ঘরে নতুন অতিথি - Shera TV

বিরাট-অনুষ্কার ঘরে নতুন অতিথি

স্পোর্টস ডেস্ক:
বাবা হলেন বিরাট কোহলি। শুরু হল বিরুষ্কার নতুন ইনিংস। সোমবার ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন অনুষ্কা শর্মা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সুখবর জানান বিরাট কোহলি। বিরুষ্কার কন্যা সন্তানের জন্মের পরেই তাঁদের অনুরাগীরা শুভেচ্ছা জানাতে শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। অনুরাদীদের পাশাপাশি দুই তারকার সহকর্মীরাও তাঁদের ভালোবাসা জানাতে শুরু করেন।

সম্প্রতি এক খ্যাতনামা জ্যোতিষি দাবি করেন, বিরুষ্কার সংসারে আসতে চলেছে ফুটফুটে কন্যা সন্তান। জ্যোতিষির ওই দাবি সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যম জুড়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। এবার সেই জল্পনাকে সত্যি করেই বিরাট-অনুষ্কার জীবনে এল তাদের রাজকন্যা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360