গত ২৪ ঘণ্টায় দেশে ২১ জনের মৃত্যু - Shera TV গত ২৪ ঘণ্টায় দেশে ২১ জনের মৃত্যু - Shera TV

গত ২৪ ঘণ্টায় দেশে ২১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৫৭৮ জন রোগী শনাক্ত হয়েছেন। গতকাল শুক্রবারের (১৫ জানুয়ারি) তুলনায় আজ মৃত্যুর সংখ্যা বাড়লেও কমেছে শনাক্তের সংখ্যা।

শনিবার (১৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত ৫ লাখ ২৭ হাজার ৬৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭ হাজার ৮৮৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সরকারি-বেসরকারি ১৯৯টি ল্যাবরেটরিতে ১২ হাজার ২১২টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ লাখ ৪৪ হাজার ৭টি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৩৩ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360