বিপুল ভোটে জয় লাভ করলেন ওবায়দুল কাদেরের ভাই - Shera TV বিপুল ভোটে জয় লাভ করলেন ওবায়দুল কাদেরের ভাই - Shera TV

বিপুল ভোটে জয় লাভ করলেন ওবায়দুল কাদেরের ভাই

স্টাফ রিপোর্টার:

নোয়াখালী বসুরহাট পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেন আলোচিত আওয়ামী লীগের প্রার্থী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। তিনি ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ) কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭৭৮ ভোট।

শনিবার (১৬ জানুয়ারি) বিকালে মোট ৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম দেওয়া ঘোষণা অনুযায়ী, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭৭৮ ভোট। জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী মোশাররফ হোসাইন ১ হাজার ৪৫১ ভোট পেয়েছেন।

এছাড়াও নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ২৫ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী অংশগ্রহণ করেন। পৌরসভাটিতে মোট ভোটার রয়েছেন ২১ হাজার ১১৫ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৬২১ এবং নারী ভোটার রয়েছেন ১০ হাজার ৪৯৪ জন। ৯টি কেন্দ্রে মোট বুথ সংখ্যা ছিল ৬১টি।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল আলম বলেন, কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360