শপথ নিয়ে যে টুইট করলেন কমলা হ্যারিস - Shera TV শপথ নিয়ে যে টুইট করলেন কমলা হ্যারিস - Shera TV

শপথ নিয়ে যে টুইট করলেন কমলা হ্যারিস

অনলাইন ডেস্ক:
মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রথম টুইট করেছেন কমলা হ্যারিস। টুইট বার্তায় লিখেছেন, সেবার জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম একজন কৃষ্ণাঙ্গ ও এশীয় ভাইস প্রেসিডেন্ট।

শপথ নেওয়ার আগে আরেক টুইট বার্তায় কমলা তার আগে যেসব নারী এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। সেই টুইটে কমলা বলেছেন, আমি তাদের কাঁধের ওপরেই দাঁড়িয়ে আছি। দেশটির স্থানীয় সময় বুধবার দুপুর নাগাদ শপথ নেন কমলা হ্যারিস। কমলা হ্যারিসকে শপথ বাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমেয়র।

এবারের শপথ অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে।তাই সেনাবেষ্টনির মধ্যেই শপথ নিলেন বাইডেন ও হ্যারিস। তবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ। এছাড়াও ক্যাপিটল ভবনে এসেছেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। এসেছেন সাবেক ফার্স্ট লেডি লরা বুশ, মিশেল ওবামা। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ অনুষ্ঠানে উপস্থিত না হলেও উপস্থিত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। উপস্থিত হয়েছেন আরও নামী দামী তারকা। সাধারণত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের অভিষেক হয়ে থাকে আনন্দমুখর পরিবেশে। লাখ লাখ মানুষ অভিষেক অনুষ্ঠান উদযাপন করতে ওয়াশিংটন ডিসিতে জড়ো হন। আমন্ত্রিত অতিথি ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠান দেখতে আসে মানুষ। কিন্তু এবার সেই চিরচেনা দৃশ্যের দেখা মিললো না শপথ অনুষ্ঠানে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360