প্রথমে দূর্নীতিবাজদের করোনা ভ্যাকসিন দিতে বললেন চরমোনাই পীর - Shera TV প্রথমে দূর্নীতিবাজদের করোনা ভ্যাকসিন দিতে বললেন চরমোনাই পীর - Shera TV

প্রথমে দূর্নীতিবাজদের করোনা ভ্যাকসিন দিতে বললেন চরমোনাই পীর

স্টাফ রিপোর্টার:

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম ভারত থেকে আনা ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষায় আগে দূর্নীতিবাজদের প্রয়োগের দাবি জানিয়েছেন।

শুক্রবার (২২ জানুয়ারী) বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের তৃতীয় জাতীয় কাউন্সিলে এমন দাবি করেন তিনি।
এসময় তিনি গোটা বাংলাদেশে লুটের রাজত্ব কায়েম হয়েছে অভিযোগ করে এসময় শাষকগোষ্ঠী মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার কথা বললেও এখনও মানুষ খোলা আকাশের নীচে থাকছে বলেও দাবি করেন।

এসময় ইসলামী যুব আন্দোলনের ২০২০-২১ সালের নতুন নেতৃত্বের নাম ঘোষনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চর মোনাই পীর।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360