রাজধানীতে বাস চাপায় ৭১ টিভির ভিডিও এডিটর নিহত - Shera TV রাজধানীতে বাস চাপায় ৭১ টিভির ভিডিও এডিটর নিহত - Shera TV

রাজধানীতে বাস চাপায় ৭১ টিভির ভিডিও এডিটর নিহত

স্টাফ রিপোর্টার:

রাজধানীর নদ্দা এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী বেসরকারি টেলিভিশন ৭১ এর ভিডিও এডিটর গোপাল সূত্রধর নিহত হয়েছেন।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক সিনথিয়া।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি নদ্দা এলাকায় একটি মোটরসাইকেলকে একটি বাস ধাক্কা দিলে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলে নিহত হন। তিনি ৭১ টিভির ভিডিও এডিটর বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।

এ বিষয়ে গুলশান থানার উপ-পরিদর্শক মো.বেলাল হোসেন বলেন, গোপাল সূত্রধর মোটরসাইকেলে করে নদ্দা দিয়ে যাওয়ার সময় পিছন থেকে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে করে গোপাল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায় এবং বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহতের মরদেহ এখন রাজধানীর বারিধারা এলাকায় ৭১ টিভির অফিসে নেওয়া হয়েছে। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360