চলে গেলেন সংগীতগুরু সঞ্জীব দে - Shera TV চলে গেলেন সংগীতগুরু সঞ্জীব দে - Shera TV

চলে গেলেন সংগীতগুরু সঞ্জীব দে

স্টাফ রিপোর্টার:

দেশের অন্যতম সফল সংগীতগুরু সঞ্জীব দে আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত পরিচালক ফরিদ আহমেদ। তিনি বলেন, ‘নয়াটোলার বাসায় অসুস্থবোধ করায় রাত ১১টার দিকে ধানমণ্ডি আনোয়ার খান মর্ডান হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান বলে জানতে পেরেছি পারিবারিক সূত্রে।’

সঞ্জীব দে -এর শিক্ষার্থী দিনাত জাহান মুন্নী বলেন, ‘আমি জেনেছি গুরুজি হার্ট অ্যাটাক করেছেন।’ গুণীজন গুরু “সঞ্জীব দে” চলে গেলেন, না ফেরার দেশে। ওপারে শান্তিতে থাকবেন। ১৯৭৪ সাল থেকে প্রায় ৫ দশক ধরে সঞ্জীব দে সংগীত শিক্ষার কাজটি করে আসছিলেন পরম মমতার সঙ্গে।পারিবারিক ঐতিহ্য থেকে গানের সঙ্গে জীবন যাপন তার। দাদু পেয়ারী মোহন দে বাঁশিবাদক, বাবা মিথুন দে উচ্চাঙ্গ সংগীতের নামকরা গুরু ছিলেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360