দেশের সকল শিক্ষা বোর্ডে গড় পাসের হার ১০০ শতাংশ - Shera TV দেশের সকল শিক্ষা বোর্ডে গড় পাসের হার ১০০ শতাংশ - Shera TV

দেশের সকল শিক্ষা বোর্ডে গড় পাসের হার ১০০ শতাংশ

স্টাফ রিপোর্টার:

২০২০ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে দেশের সবগুলো শিক্ষা বোর্ডে গড় পাসের হার ১০০ শতাংশ। ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ- ৫ পেয়েছে ১ লাখ ৬১ হাজার ৮০৭ জন। জিপিএ ৫ এর শতকরা হার ১১. ৮৩ শতাংশ ।

শনিবার (৩০ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষামন্ত্রী দীপু মনি এইচএসসি ও সমমানের পরীক্ষার বিস্তারিত ফলাফল প্রকাশ করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণার উদ্বোধন করেছেন।

এর আগে শুক্রবার (২৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল ঘোষণা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশ সম্পূর্ণ নিষেধ।

এতে আরও বলা হয়, এবার অনলাইনে প্রকাশিত হবে পরীক্ষার ফল। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও ফল পাঠানো হবে না। কাজেই কোনও অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না। যারা মোবাইল ফোনের খুদেবার্তার মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদের ফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে।

ফল পেতে HSC<>Board name (First 3 letter)<> Roll<>2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে। এছাড়া এই www.educationboardresults.gov.bd থেকে ফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360