অনলাইন ডেস্ক:
আদিবাসী তরুণ-তরুণীদের গণবিয়েতে স্থানীয় নারীদের সঙ্গে নাচে অংশগ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৯শ’ তরুণ-তরুণী একসঙ্গে এক অনুষ্ঠানে বিয়ে করেছেন। ফলাকাটায় এই গণবিয়ের আয়োজন করে স্থানীয় প্রশাসন ও পুলিশ।
অনুষ্ঠানটি আরো আকর্ষণীয় হয়ে উঠেছিল মুখ্যমন্ত্রী মমতার নাচে। বিয়ের আসরের পাশেই স্থানীয় নারীদের সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি এই গণবিয়ের অনুষ্ঠানে অভিভাবকের ভূমিকাও পালন করেন মমতা। তিনি নবদম্পতিদের অনেকের হাতেই উপহার তুলে দেন। ‘বিশ্ব বাংলা’–র লোগো দেওয়া সাদা ওই ব্যাগে উপহার পেয়ে আপ্লুত প্রত্যেকে।
এ সময় মমতা বলেন, ‘আজ যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, তারা আমাদের গর্ব। ৯০০ জন যুবক–যুবতী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তাদের সবাইকে আমার অভিনন্দন।’
Royal Bengal Tigress @MamataOfficial attending Tribal Mass Marriage ceremony at Alipurduar today. pic.twitter.com/nawcoxl3BJ
— PANKAJ CHOUDHARY (@PANCHOBH) February 2, 2021
সেরা টিভি/আকিব