আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা - Shera TV আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা - Shera TV

আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার:

ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তাদের বরণ করে নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রাজধানীর গুলশানে শনিবার এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ব্যক্তিগত কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠিত হয়। নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো. সুরুজ আলীর নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের অ্যাডভোকেট ইউসুফ আলী, হালসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক মাজেদ মণ্ডল প্রমুখ।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গণতন্ত্রের মুক্তির জন্য বিএনপির কোনো বিকল্প নেই। দেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে বিএনপি। তাই গণতন্ত্র মুক্তিকামীরা জাতীয়তাবাদী দল-বিএনপির পতাকাতলে আসতে শুরু করেছেন।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360